মোঃ হিমেল সরকার,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
উপলক্ষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও বিশাল রেলি অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন সাবেক বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মোঃ হযরত আলী সঞ্চালনায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু , সাবেক পৌর মেয়র মোঃ মাইনুদ্দিন মাইনু,উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল বারী,উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক ও সাবেক কাউন্সিলর আল মামুন বিএনপির অঙ্গ সংগঠনের ওয়ার্ড পৌর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাস এবং একটি অবিস্মরণীয় দিন এই দিনে সৈনিক ও জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় চেতনা নতুনভাবে জাগ্রত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতার গণতন্ত্র পুন: প্রতিষ্ঠায় তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা হলো জাতীয় ঐক্য দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়া। বর্তমানের রাজনৈতিক বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করতে হবে।