এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই স্টেডিয়ামে বিগত ২০১১ সালের ১১ জুলাই বঙ্গমাতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফূটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয়া আবুতোরাব স্কুলের কোমলমতি খেলোয়াড় এবং তাদের সহপাঠীরা খেলা শেষে একটি মিনি ট্রাকে গাদাগাদি করে নিজেদের এলাকায় ফিরতি পথে বড় তাকিয়া-আবুতোরাব সড়কের ছৈদালী এলাকার একটি ময়লা মিশ্রিত ডোবায় ট্রাকটি উল্টে গেলে এর নিচে পানিতে দম বন্ধ হয়ে তাৎক্ষণিক ও এর পরে মোট ৪৫ জন নিহত হওয়ার স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভ টি দীর্ঘদিন অযত্ন-অবহেলার কারণে ময়লা আবর্জনায় ভরে থাকলে ও প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কারো কোনো ভ্রুক্ষেপ ছিলো না! অবশেষে আজ চট্টগ্রাম শহরের হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজ এর প্রথম বর্ষের শিক্ষার্থীরা শিক্ষা সফরে সেখান দিয়ে ইকোনমিক জোন এ যাওয়ার সময় তা দেখে গাড়ি থেকে নেমে সবাই উক্ত স্মৃতি স্তম্ভের আশপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে এলাকাবাসী ও পথচলারতদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়ে নেন।