শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মীরসরাইতে ১০০পিস ইয়াবা সহ পুলিশের হাতে ধরা ,বহিস্কার হলো যুবদল নেতা! আগে ছিলো না খবর !

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

উত্তর চট্টগ্রামের মীরসরাইতে যুবদল নেতা দীর্ঘদিন যাবত মাদক সহ নানাবিধ অপকর্মের সাথে জড়িত থাকলে ও দলের সংশ্লিষ্ট কমিটি এবং দায়িত্ববান কোনো নেতা অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা না নেয়ার কারণে দলের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা ঘনিয়ে আসা নির্বাচন কালীন সময়ে তা হাড়েহাড়ে টের পাওয়া যাবে।
দীর্ঘদিন অবৈধ কর্ম চালিয়ে আসা কালীন ১০০পিস ইয়াবা সহ পুলিশের হাতে ধরা পড়ার পর বহিস্কার হলো যুবদল নেতা! অথচ, দলের দায়িত্ববান নেতাদের সেই বিষয়ে আগে ছিলো না খবর!! অবশেষে ১০০ পিস ইয়াবা সহ পুলিশের হাতে ধরা খাওয়ার পর বহিষ্কার করা হলো মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাহ্ উদ্দিনকে।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে!
কিন্তু, প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে, শুধুমাত্র হীন/ অপকর্ম করার পরে ধরা খেলে বহিস্কার করা হবে দলের যে কাউকে? নাকি-যে সব নেতা-কর্মী বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দরকার রয়েছে দায়িত্ব পালন করে যাওয়া নের্তৃবৃন্দের?
এমনিতে সমগ্র মীরসরাই জুড়ে গত আগষ্টের পর দেশের সরকার ব্যবস্থার পটপরিবর্তনের সাথে সাথে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মীর পরিচয় দানকারী ব্যক্তিরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে মীরসরাই উপজেলা বিএনপি’র রাজনীতির বারোটা-তেরোটা বাজিয়ে দিয়েছে। অথচ, দায়িত্ব পালন করে যাওয়া নেতারা সেই বিষয়ে একেবারেই নিরব থাকায় বিএনপি’র ওপর মানুষের বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্যনীয় ঠেকছে। ইতিমধ্যে ঘনিয়ে আসছে নির্বাচন, নির্বাচন কালীন ওই সব অপকর্মের সাথে জড়িত ব্যাক্তিরা ‘ধানের শীষ’ প্রতীক এর জন্য মানুষের ধারেকাছে গেলে মানুষ কি মনে করেন এবং কী ভাবে তাদের গ্রহণ করবেন তা দেখার বিষয় হয়ে দাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page