শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে
পারিবারিক বিরোধের জের ধরে নিজ সন্তানের হাতে পিতার মৃত্যু হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮’টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকায় এঘটনা ঘটে।
নিহত আহমেদ হোসেন (৫৪) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকার জলিল বক্সের পুত্র।
সূত্র জানায়, পারিবারিক কলোহকে কেন্দ্র করে নিহত আহমদ হোসেনের সাথে তার বড় ছেলে রিয়াদ হোসেন (২৩) বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে পিতার গলার ডানপাশে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে মারাত্মক রক্তক্ষরণ আহতাবস্থায় আহমদ হোসেন কে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দীকি সাংবাদিকদের বলেন, কাঞ্চনায় পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে বলে ও জানান দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page