শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

দীর্ঘ ১১ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১১ বছর পর পুনরায় ভারতীয় আপেল আমদানি শুরু হয়েছে। ফল আমদানির ক্ষেত্রে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথা চালু থাকায় এতোদিন স্থবির থাকা ফল আমদানি কার্যক্রম আবারও সচল হলো।

এতে বন্দরের শ্রমিক, সিএন্ডএফ এজেন্ট সহ সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

রবিবার (৯ নভেম্বর) বিকালে ভারতের মালদা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজের রপ্তানিকৃত আপেলবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে।

চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং প্রায় ২৫ মেট্রিক টন আপেল আমদানি করেছে। আপেল খালাসের জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল, পরীক্ষণ ও শুল্কায়নসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, দীর্ঘদিন পর এক ট্রাক ফল আমদানি হয়েছে। তবে এখনও কোনো আমদানিকারক খালাসের সার্টিফিকেট গ্রহণে আবেদন করেননি। আবেদন পেলেই পরীক্ষণ শেষে দ্রুত সার্টিফিকেট দেওয়া হবে, এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য খালাস করা যাবে।

দীর্ঘ বিরতির পর পুনরায় ফল আমদানি শুরু হওয়ায় হিলি স্থলবন্দর এলাকায় আবারও জমে উঠছে আমদানি–রপ্তানিভিত্তিক বাণিজ্যিক কার্যক্রম। এভাবে ফল আমদানী শুরু হওয়াই হিলি বাসী অত্যন্ত খুশি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page