শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ময়মনসিংহে বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দেওয়া আগুনে চালক জুলহাস মিয়া নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়িয়ার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকা থেকে আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন (৩৬) ফুলবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। বুধবার (১২ নভেম্বর) ভোররাতে ফুলবাড়িয়া থানার ওসি মো. রুজনুজ্জামান এ তথ্য জানান।

এর আগে সোমবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুবৃত্তরা। এতে নিহত হন বাসে ঘুমন্ত অবস্থায় থাকা বাস চালক জুলহাস। গতকাল রাতে তার ছোট বোন ময়না আক্তার ফুলবাড়িয়া থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

দীর্ঘদিন ধরে বাস চালিয়ে আসা জুলহাস পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি ছিলেন। নিহত ৪০ বছর বয়সী এই চালক উপজেলার কৈয়ারচালা গ্রামের মো. সাজু মিয়ার ছেলে। তার মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থার মধ্যে পড়েছে।
ঘটনার দিন বাসটি গভীর রাতে ঢাকা থেকে গিয়ে ফুলবাড়িয়ার ভালুকজান বাজারে পেট্রোল পাম্পে অবস্থান নেয়। সেখানেই ভোর রাতে মাস্ক পরা তিন যুবক এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ভিডিও দেখে এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম সাংবাদিকদের এ তথ্য দেন।

পুলিশ সুপার বলেন, ‘বাসটি রাতে ঢাকা থেকে আসে। ঘটনার সময় বাসটিতে যাত্রী শাহিদ ইসলাম বাদশা (২০) এবং তার মা মোছা. শারমিন সুলতানা রুমকি (৪৫) অবস্থান করছিলেন। রাত বেশি হয়ে যাওয়ার কারণে তারা বাড়ি যেতে পারেননি। ভোরে বাড়ি ফেরার আশায় বাসের ভেতরেই অবস্থান করছিলেন।এ সময় মাস্ক পরিহিত তিন যুবক এসে আলম এশিয়া পরিবহনের বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে বাসের গ্লাস ভেঙে বাদশা এবং তার মা রুমকি বেরিয়ে আসেন। এ সময় পড়ে গিয়ে রুমকি মাথায় আঘাত পান। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’

চালক জুলহাস ঘুমিয়ে থাকায় বাসের ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে সেখানেই মারা যান বলে জানান পুলিশ সুপার।

ওসি রুজনুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছি। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page