শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মীরসরাইয়ের বিএনপি নেতা নুর আলম মেম্বার ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী: সবার দোয়া কামনা

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক, ফেনী উপত্যকা বহুমুখী কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসা নুর আলম মেম্বার আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
সূত্র জানায়, বিগত ২০২২ সালের ২৬ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তৌহিদুল হক কোম্পানি সভাপতি ও মাঈন উদ্দিন মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর পর সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মেম্বার ইন্তেকাল করায় সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে কাঠ ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে অপর কাঠ ব্যবসায়ী নুর আলম মেম্বারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সেই থেকে তিনি সু’চারু রুপে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নেন।
এর-ই মধ্যে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় নতুন নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয়।
আগামী ২৯ নভেম্বর নতুন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর ওই নির্বাচনে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসা নুর আলম মেম্বার আগামীর জন্য সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
প্রাসঙ্গিক বিষয় নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া নুর আলম মেম্বারের মুখোমুখি হলে তিনি বলেন, আমি বরাবরই সবার সাথে মিশুক, সবার বিপদাপদে নিজের সাধ্য ও সামর্থ্য মতো হস্ত প্রসারিত রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার উপর অর্পিত সাধারণ সম্পাদক হিসেবে আমি যথাসাধ্য ভাবে পালনের চেষ্টা করে এসেছি। এবং আগামীতে ও দলমত নির্বীশেষে সকল কাঠ ব্যবসায়ীদের জন্য কাজ করে যেতে আগ্রহী। আর সেই কারণে কাঠ ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে আমাকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার জন্য অনুপ্রাণিত করে। যার নিরীখে আমি আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার মানসিকতায় মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।
অপর এক প্রশ্নের উত্তরে নুর আলম মেম্বার বলেন, ১ নং করেরহাট ইউনিয়ন বিএনপি’র অর্থ সম্পাদক হিসেবে নের্তৃত্বে থাকাবস্থায় দলীয় নেতা-কর্মী সহ সবার জন্য মানবিকতা প্রদর্শনের মাধ্যমে আজকের এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছি। সবার ভালোবাসা না থাকলে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এবং ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে আমাকে আসিন করা হতো না। সবার এমন ভালোবাসার আলোকে আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে আমি আরো ব্যাপক পরিসরে কাজ করে যেতে চাই।
এই জন্য দলীয় নেতা-কর্মী ও কাঠ ব্যবসায়ী ভাই/বন্ধু সহ সবার দোয়া এবং অতিতের মতো ভালোবাসা চাই।
ফেনী উপত্যকা বহুমুখী কাঠ ব্যবসায়ী সমিতির আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া নুর আলম মেম্বার বলেন, আমাকে নির্বাচিত করা হলে- দলমত নির্বীশেষে সকল কাঠ ব্যবসায়ী ভাই/বন্ধুদের জন্য নিজের সর্বশক্তি বিলিয়ে দিয়ে সবার জন্য কাজ করার মানসিকতা রেখে যাওয়ার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।
তার প্রার্থীতার বিষয়ে সমর্থন করেন ১ নং করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ মেম্বার, বিএনপি নেতা সৈয়দ আমীর হোসেন ও আক্তার হোসেন চৌধুরী। এ সময় করেরহাট উদয়ন ক্লাবের সভাপতি ছালেহ আহমেদ ডিপটি প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page