শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ভাঙ্গায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে রেখেছে অবরোধকারীরা, বাস চলাচল বন্ধ

লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এবং চান্দ্রার পুলিয়া এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে ফরিদপুর আন্তঃজেলা ও ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এবং চান্দ্রার পুলিয়া এলাকায় গাছের গুড়ি ফেলে রাখায় ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল বন্ধ ছিল। এতে দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন ছিল। তবে সুয়াদীতে এখনও গাছের গুড়ি পরে রয়েছে। পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়কে মুনসুরাবাদও টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে মোবাইল টিম পাঠিয়েছি। জেলা পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ভাঙ্গার পুলিয়া এলাকায় এক ঘণ্টার মধ্যেই অবরোধ উঠে গেছে। তবে সুয়াদীতে এখনও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page