শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

অনুমতি ছাড়া বিয়ানীবাজার গ্যাসফিল্ড থেকে ৫ লাখ টাকার গাছ কাটলেন সিবিএ নেতা’ রহমান

ইসমাইল খান নিয়াজ, সিলেট প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজার গ্যাসফিল্ডের আবাসিক এলাকা থেকে বিনা অনুমতিতে অবৈধভাবে প্রায় ৫ লাখ টাকার গাছ কেটে নিয়েছেন আব্দুর রহমান নামে সিবিএ এর নেতা।

গত শুক্রবার ( ৭ নভেম্বর) এ ঘটনাটি ঘটলেও সিবিএ নেতা আব্দুর রহমানের তীব্র দাপটের কারণে গ্যাসফিল্ডের কেউই মুখ খুলছেন না কেউ।

আব্দুর রহমান সিবিএ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার গ্যাসফিল্ডের লউডি অপারেটর।

জানা গেছে, আকাশি প্রজাতির ছোটবড় ২২টি গাছ কেটে অন্যত্র বিক্রি করে দিয়েছেন তিনি। যার বাজারমূল্য কমপক্ষে ৫ লাখ টাকা।

জানা গেছে, বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়ায় অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডের ২নং কূপের আবাসিক এলাকা থেকে সম্প্রতি গাছগুলো কাটা হয়। অনেকটা প্রকাশ্যে গাছগুলো কেটে নিয়ে দ্রুত তা অন্যত্র বিক্রি করে দেন তিনি। গাছগুলো কাটার ক্ষেত্রে তিনি কারো অনুমতি নেননি বলে জানা গেছে।

গ্যাস ফিল্ডের লউডিং অপারেটর আব্দুর রহমানের বিরুদ্ধে বিগত সময়ে আরও নানা অভিযোগ ওঠায় তাকে রশিদপুরে বদলি করা হয়েছিল। কিন্তু ক্ষমতাবান ওই সিবিএ নেতা তৎকালীন আওয়ামী লীগের দলীয় প্রভাব বিস্তাত করে বদলির আদেশ পরিবর্তন করে ফের বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২ এ চলে আসেন। ওই সিবিএ নেতা পতিত আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রতভাবে জড়িত বলে অনেকেই জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ভেতর থেকে গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আব্দুর রহমান রুমী গিয়ে গাছগুলো উদ্ধার করেন। অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রির সাথে স্থানীয় কর্মচারী লীগের (সিবিএ) এর সভাপতি প্রদীপ কুমার শর্মা ও সাধারণ সম্পাদক মো. উসমানের ছত্রছায়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে গ্যাসফিল্ডের লউডিং অফিসার ও সিবিএ নেতা আব্দুর রহমান প্রতিনিধি কে জানান, ‘আমি তো চাইলেই গাছ কেটে বিক্রি করতে পারি না। এ বিষয়ে আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করেন বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page