শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মীরসরাইয়ে জামায়াতের দাড়ি পাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাড়ি পাল্লা প্রতীক’র প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট সাইফুর রহমান বলেছেন, জাতীয়তাবাদী শক্তি আর ইসলামী শক্তি আমরা কখনও শত্রু ছিলাম না৷ আমরা সবাই ভাই-ভাই৷ অতিত দুঃসময়ে আমরা এক সাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে যুদ্ধ করেছি, একসাথে মুভমেন্ট করেছি৷ এখন ফ্যাসিস্ট নেই৷ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের বক্তব্য নেই৷ আমাদের বক্তব্য অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলবাজের বিরুদ্ধে, মেহনতি মানুষের পক্ষে৷ আমরা বিপ্লব করবো জনগণকে সাথে নিয়ে, সবার মন জয় করবো ভালোবাসা দিয়ে৷ স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত নির্বাচনে জনগণ নির্বাচন করবে, তাদের পছন্দের প্রতিনিধিকে।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নুরুল আমিন চেয়ারম্যান এর সাথে সহাবস্থানে থেকে শান্তি সম্পুর্নতার মাধ্যমে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়ার মানসিকতা রাখি।
মীরসরাই উপজেলার মিঠাছড়া ‘সাসা ক্লাব’ এ তার দাড়ি পাল্লার সমর্থনে ১৪ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় জামায়াতে ইসলামী আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রার যুব সমাবেশে দাড়ি পাল্লার প্রার্থী হিসেবে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া বিভাগের জোরারগঞ্জ থানা সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে যুব ও ক্রীড়া বিভাগের মিরসরাই থানা সভাপতি লোকমান হাকিমের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক। অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ নুর নবী, মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুল করিম, মীরসরাই থানা জামায়াতের বর্তমান আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামাতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, চট্টগ্রাম অঞ্চলের যুবনেতা ইকবাল হোসেন, মীরসরাই উপজেলা ছাত্র শিবরের সভাপতি সাকিব হোসেন প্রমুখ।
সমাবেশের আগে উপজেলার বড়দারোগারহাট থেকে মিঠাছরা বাজার পর্যন্ত যুব সমাবেশ উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page