এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কর মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদ্রাসার ২ ছাত্র নিহত হয়েছেন।
এতে আহত হয় আরো ৩ জন আহত হয়৷
১৪ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শিরা জানান। নিহত ২ জন হলেন-মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র মোঃ ফখরুল ইসলাম (১৯) ও মোহাম্মদ কাওছার উদ্দিন (১৫)৷
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কিছু বাইক রাইডার মোটরসাইকেল যোগে ফেনীতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল এলাকার সড়কের পাশ দিয়ে হেঁটে উক্ত হতাহত মাদ্রাসার ছাত্ররা রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিসম্পন্ন মোটরসাইকেল ( নং ফেনী-ল ১১-২৫৪৭) নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রদেরকে প্রচন্ড ভাবে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে গিয়ে পড়ে।
এতে উক্ত ৪ ছাত্র মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। সেখান থেকে তাদের দ্রুত উদ্ধার করে স্দানীয় বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে চিকিৎসাল ভর্তি করাতে নিয়ে যাওয়ার সময় ২ জন মারা যায়। বাকি ২ জন মুসলিম উদ্দিন (১৬) ও আরমান হোসেন (১৪) কে সেখান থেকে
আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
রেডিয়েন্স হাসপাতালের কর্তবরত: চিকিৎসক ও
কুমিরা হাইওয়ে থানা সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।