এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার অসংখ্য বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হামলা-মামলা, পুলিশের গ্রেপ্তার-হয়রানী এবং সন্ত্রাসী হামলায় জীবন বাঁচাতে এলাকা ছেড়ে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের অন্যান্য স্থানে পালিয়ে থাকতে বাধ্য হয়েছিলো তারা শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় ফিরে আসার কথা থাকলেও মীরসরাই উপজেলা বিএনপি’তে গ্রুপিং-দ্বন্ধের কারণে পূর্বেকার মতো অবস্থার পরিপ্রেক্ষিতে আর এলাকায় ফিরে আসা হয়নি এবং আসতে না পেরে এখনো সেই পূর্বেকার মতো যথাস্থানে থেকে যেতে বাধ্য হচ্ছে!
ইতিমধ্যে মীরসরাই বিএনপি’র রাজনীতিতে গ্রুপিং-দ্বন্ধ অবসানের একটু আধটু সু’বাতাস ও বইয়ে চলার ষ্পষ্টত: কিছু আলামত দেখা যাচ্ছে। কিন্তু, এলাকায় না থাকা দলের ওই সব নেতা-কর্মীরা এখনো এলাকায় আসতে পারছে না কেনো?
সামনে নির্বাচন, অতি দ্রুত ঘনিয়ে আসছে নির্বাচনের দিনোক্ষণ। এমনতর: সময়ে এলাকার বাইরে থাকা নেতা-কর্মীদের এলাকায় ফিরিয়ে এনে যথেষ্ট মুল্যায়নের মাধ্যমে ধানের শীষ এর পক্ষে ভোট আদায়ের কর্ম কৌশল নিয়ে কাজ করে যাওয়ার সুযোগ করে অত্যাবশ্যক বলে মনে করছেন অনেকেই। আর সে বিষয়ে দলের দায়িত্ববান নেতা ছাড়া ও স্বয়ং দল মনোনীত ধানের শীষ’র প্রার্থী অগ্রণী ভূমিকা রাখতে পারেন বলে ও মনে করছেন দলের প্রবীণ নেতা-কর্মীরা।
ফলে, প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে, মীরসরাই উপজেলা বিএনপি’তে গ্রুপিং-দ্বন্ধ কিছুটা কাটলে ও নেতা-কর্মীরা এলাকার বাইরে কেনো!?