শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

আমেরিকা থেকে গম নিয়ে মোংলা বন্দরে এমভি উইকোটাটি

আমেরিকা থেকে সরকারের আমদানিকৃত গম নিয়ে এই প্রথম সরাসরি মোংলা বন্দরে এসেছে এমভি উইকোটাটি জাহাজ। গমের গুণগতমানের পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিবার সকাল থেকে জাহাজটি থেকে গম খালাসের কাজ শুরু হয়েছে। এর আগে, শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ার ওয়েতে ভিড়ে।

খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্টিক টন গম নিয়ে আসা জাহাজ এম,ভি উইকোটাটি শুক্রবার বিকেলে মোংলা বন্দরের ফেয়ার ওয়েতে ভিড়ে। এরপর জাহাজে আসা খাদ্য শস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার সকাল থেকে জাহাজটি হতে গম খালাসের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, উইকোটাটি একটি বড় জাহাজ, এর গভীরতা বেশি এবং জাহাজে গমও বেশি। তাই ফেয়ার ওয়েতে রেখে খালাস করা হচ্ছে।

প্রসঙ্গত, আমেরিকা-বাংলাদেশ জি টু জি চুক্তির আওতায় ১৪ নভেম্বর আমদানিকৃত এটি গমের তৃতীয় চালান। চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্টিক টন গমের মধ্যে আমেরিকা থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্টিক টন গম দেশে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page