শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের মীরসরাই বিএনপি’র রাজনীতিতে, আনোয়ার হোসেনের মতো শ্রম-ঘাম যাদের তারা এখন অবমূলায়িত

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র রাজনীতিতে বিগত আওয়ামী লীগের দুঃশাসনামলে বিএনপি’র জন্য যাদের শ্রম-ঘাম রাস্তায় মাখামাখি হয়েছিলো এবং যারা নিত্য হুমকি-ধামকিতে ব্যবসা-বানিজ্য এবং চাকুরী সহ অন্যান্য সব কিছু এক প্রকার ছেড়ে দিয়ে অতি কষ্টের মধ্যে দিন-রজনী পার করে এসেছিলো আজকে তারা একেবারেই অবমুল্যায়িত!
মীরসরাই বিএনপি’র রাজনীতিতে ওই রকম দল প্রিয় অনেকের মাঝে মোঃ আনোয়ার হোসেন নামে রয়েছেন যুবদলের একজন নেতা। যিনি মীরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সম্মানিত আহবায়ক এবং মিঠাছরা বাজার পরিচালনা কমিটির বর্তমান যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে মীরসরাই উপজেলার কোথাও বিএনপি’র কোনো নেতা-কর্মী কে মিছিল, সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। আর তখন হাতে গোনা কয়েকজন কে দায়িত্ববান নের্তৃবৃন্দ চট্টগ্রাম শহরে নিয়ে গিয়ে জেলা কমিটির সাথে সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামী কর্মসূচিতে স্বতষ্ফুর্ত ভাবে অংশগ্রহণ করিয়েছিলেন। ওই সব সাধারণ নেতা-কর্মীদের মধ্যে সর্বাল্লেখযোগ্য একজন হচ্ছেন আনোয়ার হোসেন।প্রতিবেদনের আলোচ্য ব্যাক্তি মোঃ আনোয়ার হোসেন নিজের সামর্থ্য অনুযায়ী সাথে আরো কয়েকজন দলীয় সাধারণ নেতা-কর্মী নিয়ে মীরসরাই থেকে চট্টগ্রামের প্রোগ্রাম গুলোতে অংশগ্রহণ করেছিলেন। অথচ, বর্তমান বিএনপি’র রাজনীতিতে হাইব্রিডদের পদভারে কতোশতো আনোয়ার হোসেন যে একেবারেই অব মুল্যায়নের সিরিয়ালে পড়ে রয়েছেন তার হিসেব কয়জনে জানে বা রাখছে ও? বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলের সাধারণ নেতা-কর্মীরা যখন এলাকায় থাকতে না পেরে আত্মগোপনে থাকতে গিয়ে চরম অভাবগ্রস্ততার মধ্যে পড়ে থেকেছিলো তখন ওই যুবদল নেতা আনোয়ার হোসেন একাধিক নেতা-কর্মীদের আর্থিক ভাবে ও সহযোগিতা করেছিলেন। নিজের জীবনের মায়া ত্যাগ করে দলের বিপদগ্রস্ত সাধারণ নেতা-কর্মীদের খোঁজখবর নিতেন নিয়মিত, যোগাযোগ রাখতেন প্রায় সময়। এবং যতোদূর সম্ভব বিভিন্ন ভাবে সহযোগিতা করে এসেছিলেন।
এমন একজন দল প্রিয় মানুষ আনোয়ার হোসেনের মুখোমুখি হয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদক কে বলেন, দলের জন্য এবং দলীয় সাধারণ নেতা-কর্মীদের জন্য নিজের জীবন বিপন্ন হওয়ার কথা জেনে ও কাজ করে এসেছি কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়ার মানসিকতা নিয়ে নয়। দলকে ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে নিজের জীবনের অনেক কিছু-ই হারিয়েছি।
এক প্রশ্নের উত্তরে যুবদল নেতা আনোয়ার হোসেন বলেন, একাধিক রাজনৈতিক মিথ্যে মামলার আসামি হয়ে বাড়ি-ঘরে যেতে পারিনি অনেক দিন-বছর। ছোটোখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহের পথ ও বন্ধ করে দেয়া হয়েছিলো। তবুও হাল না ছেড়ে দলকে আগলে ধরে রেখে বুকে পাথর চাপা দেয়ার মতো করে বেঁচে থেকে ছিলাম আল্লাহর অশেষ কৃপায়। কিন্তু, আওয়ামী সরকারের পতনের পর প্রায় সব আশা আকাংক্ষা ধূলিসাৎ করে দেয়ার অবস্থার সৃষ্টি করে দিয়েছে দলের ভিতর ‘জগদ্দল পাথর’র ন্যায় চেপে বসা এখনকার দলের ভিতর অনুপ্রবেশ কারী এবং হাইব্রিড নেতা-কর্মী নামধারীরা। তার পর ও আশার হাল ছাড়ছি না। আশায় বুক বেধে আছি দলের আগামী দিনের কর্ণধার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’ দেশের মাটিতে আশার পর দলের হাল ধরলে সব কিছু ঠিক হয়ে যাওয়ার আশায়।
মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল আমীন প্রাণপ্রিয় রাজনৈতিক দল বিএনপি কে আগামী দিনের চালিকাশক্তিতে পরিনত করবেন যে সে আশা। আলহামদুলিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page