এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকার বাসিন্দা
মোঃ নেজাম উদ্দীনের মাত্র ২ বছর বয়সী শিশু সন্তান মোঃ শাহীন ১৫ নভেম্বর (শনিবার) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘরের পাশ্ববর্তী পূকূরে পড়ে পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। ইন্না…….।
মৃত্যু বরণকারী ছোট্টো শিশু শাহীন মীরসরাই পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন এর খালাতো ভাই বলে জানিয়েছেন তিনি।
অবুঝ শিশুটির মৃত্যুতে পরিবার ও বাড়ির লোকজনের মধ্যে কান্নার রোল পড়েছে।
এবং মর্মান্তিক এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া বিরাজমান রয়েছে।