শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের মীরসরাইয়ে ধানের শীষ’র প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের ঘোর বিরোধীরা এখন তার পক্ষে কাজ করছেন

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের ঘোর বিরোধী যারা ছিলো তাদের মধ্যে অনেককে দেখা যাচ্ছে তার পক্ষে এসে পড়েছেন।
মীরসরাই উপজেলা বিএনপি’র গ্রুপিয় রাজনীতিতে দুই চির প্রতিদ্বন্দ্বী গ্রুপিয় নেতা মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, আহবায়ক- সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং তৎপরবর্তী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন প্রত্যাশি নুরুল আমিন এবং তার অনুসারী এবং অপর গ্রুপিয় নেতা মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক- আহবায়ক ও জেলা বিএনপি’র সদস্য আবদুল আউয়াল চৌধুরী, মীরসরাই উপজেলা ছাত্রদল, যূবদলের সাবেক সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য ও মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী (মনোনয়ন প্রত্যাশি) এবং মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর অনুগত অনেক নেতা-কর্মীকে ইতিমধ্যে নুরুল আমিন চেয়ারম্যানের সাথে ফুল সমেতো সাক্ষাত করে তার পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে।
তবে, শীর্ষ ৪ নেতা যথাক্রমে-নুরুল আমিন, আবদুল আউয়াল চৌধুরী, শাহিদুল ইসলাম চৌধুরী এবং আজিজুর রহমান চৌধুরীকে এখনো দেখা যায়নি/যাচ্ছে না। তাদের অনুসারী মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভা এলাকার যে সব দায়িত্ববান নেতাদেরকে দেখা যাচ্ছে তাদের মধ্যে উল্লেখ হচ্ছেন- মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব, জেলার সদস্য ও ১৫ নং ওয়াহেদ পুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সালাহ্ উদ্দিন সেলিম, ১ নং করেরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক সিরাজুল হক, বিএনপি নেতা আবুল হোসেন মিয়া সওদাগর, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ আলা উদ্দিন, ১নং করেরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, ৯ নং ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া কনক, ৭ নং কাটাছরা ইউনিয়ন বিএনপি নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি নেতা মোঃ দিলশাদ, জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেনহোসেন এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল প্রমুখ।
এ ছাড়া চট্টগ্রাম উত্তর জেলা জাসাস এর সহ সাধারণ সম্পাদক মহিলা উদ্দিন ভূঁইয়া সহ আরো অনেক নেতা-কর্মী নুরুল আমিন চেয়ারম্যানকে ফুল দিয়ে সাক্ষাত করে তার আনুগত্যেতার বহি:প্রকাশ ঘটান বলে একাধিক সূত্র থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page