শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের মীরসরাইয়ে সেনা সদস্যের বাড়িতে ডাকাতি ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২ খৈয়াছড়ায ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মাসুমের তালুক গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য আবু সুফিয়ানের বাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়।

ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে দরোজা ভেঙে ও গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ডাকাতির যজ্ঞ চালায়।
ডাকাতরা আলমিরা ভেঙে ১০ ভরি স্বর্ণ, নগদ টাকা ও বিবিধ: জিনিস সহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র জানায়, ১৭ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত প্রায় ২ টার দিকে সশস্ত্র ডাকাতদল সাবেক সেনা সদস্য সুফিয়ানের বাড়িতে হানা দেয়।
ডাকাতরা ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এ ডাকাতির যজ্ঞ চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
প্রাপ্ত তথ্য সূত্রে প্রকাশ- ডাকাতরা ঐ সময় ঘরের শিশু সহ অন্যান্যদের মারধর ও করে।
ওই এলাকার সমাজ সচেতন ব্যাক্তি মোঃ কামরুল জানান- বিগত ২০০৩ সালে অনুরূপ আমার বাড়িতে ও ডাকাতির ঘটনা ঘটেছিলো। সেই সময় আমি অত্যন্ত সাহসী সহিত ডাকাতদলের এক সদস্যকে পাকড়াও করি। দীর্ঘদিন পর আবার সেই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটায় এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তিনি ডাকাতি ঘটনা মোকাবেলা করার জন্য সবাইকে সচেতন থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page