শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে ৭ নবজাতকের জন্ম 

এম, এ কাশেম চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারীর) এর মাধ্যমে সাত নবজাতক জন্ম গ্রহণ করেছে।

গত মঙ্গলবার ১৮ নভেম্বর সকাল ৮ হতে বুধবার ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারীতে এই সাত নবজাতকের জন্ম হয়। এদের মধ্যে দুই জন ছেলে ও পাঁচ জন কন্যা সন্তান রয়েছে। প্রত্যেক নবজাতক ও তার মা বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে মোট সাত জন প্রসূতি মা ভর্তি হন। তার মধ্যে সকল প্রসূতি নরমাল ডেলিভারীতে নবজাতক প্রসব করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাফ হোসেন। তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত নরমাল ডেলিভারী মাধ্যমে বাচ্চা প্রসব করা হয়। গত ২৪ ঘণ্টায় দু’টি ছেলে সন্তান এবং পাঁচটি কন্যা সন্তান সন্তান স্বাভাবিক প্রসব করা হয়েছে। এতে মা ও সন্তানরা সবাই সুস্থ আছে। হাসপাতালে নরমাল ডেলিভারী পাশাপাশি চালু রয়েছে সিজারিয়ান। এছাড়াও বর্হিবিভাগের ৩৫ নং রুমে গর্ভবতী নারীদের নিয়মিত চিকিৎসা প্রদান করা হয় বলে জানা গেছে। গর্ভাবস্থায় যে কোনো জটিলতা এড়াতে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে এসে “প্রসব পূর্ববর্তী যত্ন” (Antenatal Care) এবং “প্রসব পরবর্তী যত্ন” (Postnatal Care ) গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন ডাঃ আলতাফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page