শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে দ্রুত গতির একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি বাগেরহাট জেলা থেকে রোগী নিয়ে ঢাকার দিকে আসছিল। পদ্মাসেতুর ঢালে পৌঁছালে এটি সামনে থাকা ট্রাকের পেছনে জোরে আঘাত হানে। সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

আহত চালকের নাম আশিক কুমার বিশ্বাস (৩১)। তিনি বাগেরহাট জেলার মালোপাড়া রোড এলাকার বাবা মৃত গোবিন্দ কুমারের ছেলে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আশিককে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর ওই অংশে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page