এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম ১ মীরসরাই আসনে মনোনয়ন না পাওয়াদের মধ্যে অনেকেই উদাও! দেখা যাচ্ছে না কাউকে আর!!
সূত্র জানায়, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে যে বা যারা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি হয়ে যে ভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণ সহ ‘ধানের শীষ’ ভোট দেয়ার জন্য মীরসরাইয়ের এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত প্রতিযোগিতা মুলক চষে বেড়িয়ে ছিলেন তারা একজন কে মনোনয়ন দিয়ে দেয়ার পর থেকে ঝিমিয়ে পড়লেন কেনো? এবং বলতে গেলে একেবারেই উদাও হয়ে গেলেন (!) কেনো?
তাদেরকে আর দেখা ও যাচ্ছে না কেনো??? আগামী তো শেষ হয়ে যায়নি।
সুতরাং, তারা রাজনৈতিক জ্ঞান-বুদ্ধি না রেখে হঠাৎ উদাও যাওয়ার কারণে আগামী দিনে কিছু পাওয়ার থাকলে ও তা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা জ্বল জ্বল করছে।
এমনকি, এ অবস্থায় পড়ে থাকলে আগামীতে আম-ছালা দু’টো-ই হারিয়ে দল থেকে ছিটকে পড়তে পারেন বলে ও রাজনৈতিক বোদ্ধা মহল মনে করছেন।