এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি ছিলো অনেকেই। আর তাদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বিএনপি থেকে এর আগে বহিস্কার হওয়া নুরুল আমিন তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়ে অন্যান্য মনোনয়ন প্রত্যাশিদের ডিঙিয়ে মনোনয়ন ও ছিনিয়ে নিয়েছিলেন। যদিও বা এই মীরসরাই আসনের পাশ্ববর্তী সীতাকুণ্ড, সন্দীপ, ফটিকছড়ি এবং ফেনী সহ চট্টগ্রামের অন্যান্য আসন ছাড়া ও দেশের বিভিন্ন আসনে প্রদত্ত মনোনয়ন বাতিল/পূনর্বিবেচনা-রিভিও এর দাবিতে মিছিল-সমাবেশ, সড়ক অবরোধ, সড়কে আগুন দেয়া এবং মানববন্ধন সহ নানাবিধ: কর্মসূচি পালন করে আসছে দলীয় ব্যানারে দলের নেতা-কর্মীরা। কিন্তু, মীরসরাই আসনে আজোতক এর প্রতিবাদে কোনো কিছু-ই করা হয়নি।
তবে, দীর্ঘদিন পর মীরসরাইয়ের মনোনয়ন থেকে বঞ্চিত হওয়া ৩ মনোনয়ন প্রত্যাশি যথাক্রমে নুরুল আমিন, আবদুল আউয়াল চৌধুরী ও শাহিদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও বিগত নির্বাচনে ৪ দলীয় জোট মনোনীত বিএনপি’র ধানের শীষ’র প্রার্থী এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী ও মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলিউল কবির ইকবাল, সদস্য জাহিদ আমিন খান, সচিব সচিব আজিজুর রহমান চৌধুরী এবং মীরসরাই সদর পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক জামশেদ আলম, সদস্য সচিব কামরুল হাসান লিটন ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক মাঈন উদ্দিন লিটন এবং সদস্য সচিব ও সাবেক কমিশনার/কাউন্সিলর জসিম উদ্দিন সহ ১১ জন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাচনী মনোনয়ন বোর্ডে দায়িত্ব রত: সহ স্বয়ং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে ও চিঠি পাঠিয়েছেন।
অন্যান্য এলাকায় বাদ-প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকলে ও মীরসরাই উপজেলায় এখনো ওই রকম কোনো কিছু না হওয়ায় দলীয় নেতা-কর্মী সহ সর্ব শ্রেণী ও পেশার মানুষের মধ্যে স্বস্তি দেখা যাচ্ছে।
তব, এ কথা ও সত্য যে, যেই ওই ১১ জনের পক্ষে এতোদিন যারা বুক ফাটিয়ে মুখ চাপড়িয়ে হাল্লা চিল্লা করেছে/করতো তাদের মধ্যে বাঘা বাঘা কয়েক জন তো দেখা যাচ্ছে ইতিমধ্যে তাদের সান্নিধ্য থেকে বের হয়ে এসেছে!! তাদেরকে আগে নুরুল আমিন চেয়ারম্যান এর ঘোর বিরোধিতা করতে দেখা গেলেও এখন কিন্তু তা আর নেই। তারা সবাই এখন নুরুল আমিন চেয়ারম্যান এর সাথে প্রায় সময়ই দেখা সাক্ষাত করার মাধ্যমে দল মনোনীত ধানের শীষ এর প্রার্থী হিসেবে তার পক্ষে কাজ করে যাচ্ছেন। অপর দিকে উপরোল্লিখিত ১১ জন তারেক রহমানের কাছে চিঠি দিয়ে মনোনয়ন পরিবর্তন বিবেচনায় নেয়ার দাবি জানিয়েছেন।
প্রাসঙ্গিক ক্রমে তারেক রহমান এর কাছে চিঠি প্রেরণ কারীদের মধ্যে একজন মনোনয়ন চেয়ে বঞ্চিত হওয়া শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, দলের অতিত সময়ে ছাত্রদল যুবদল করেছি/ মীরসরাই উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়কের দায়িত্ব পালন করেছি।
স্বচ্ছ ও সুস্থ রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে থেকেছি। দীর্ঘ ১৫ বছর নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হামলা সহ বিভিন্ন বিষয়ে তাদের পাশে দাড়িয়েছি।
সকল সামাজিক সংগঠন এবং সুশীল সমাজ সহ সকলের সাথে পরামর্শ করে নিরাপদ মীরসরাইে গঠনের পক্ষে কাজ করছি।
দল পূনর্বিবেচনা করলে এ আসন জনাব তারেক রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
তিনি দাবি করে বলেন, মীরসরাই উপজেলার দলপ্রেমি সিনিয়র নের্তৃবৃন্দ সহ তৃণমূল পর্যায়ের সাধারণ নেতা-কর্মীরা আমার সাথে রয়েছে।
সে প্রসঙ্গে জানার আগ্রহ থাকলে ও এই মুহুর্তে দল থেকে মনোনয়ন পাওয়া নুরুল আমিন চেয়ারম্যান হজ্বব্রত পালনের জন্য সৌদি আরবে অবস্থান করার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।