এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাইয় উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর হাইতকান্দির দীরেন্দ্র ডাক্তার বাড়ির কৃষ্ণ ধন দাশের পুত্র সুমন দাস (২৮) নামে এক যুবক পুকুরে পড়ে মৃত্যু বরণ করেছে।
২০ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরের দিকে এই ঘটনা ঘটে ঘটে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে।
সূত্র জানায়, মৃত্যু বরণকারী সুমন মৃগী রোগী ছিলো। পুকুরে গোসল করতে গেলে হঠাৎ তার পূর্বেকার শরীরে থাকা মৃগী রোগ আক্রমণ করে। আর সে কারনে সে পুকুরে পড়ে ডুবে যায়।
আর তাতে সুমনের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।