শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে গাড়ি: এক পথচারীর নিহত, আহত ৫

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শহরে দ্রুতগামী একটি প্রাইভেটকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক নির্মিত ‘শহীদ ওসাসিম আকরাম’ এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে পড়ে শফিক নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের যাত্রী সহ আরও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম বন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে চট্টগ্রাম শহরমুখী প্রাইভেটকারটি দ্রুত বেগে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে ছিটকে পড়ে যায়। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে থাকা মোঃ শফিক নামে এক যুবক নিহত হন। এছাড়া প্রাইভেটকারে থাকা চার যাত্রী এবং একজন পথচারী সহ মোট ৫ জন গুরুতর আহত হন।
চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, প্রাইভেটকারটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সড়কের নিচে থাকা পথচারী মোঃ শফিক গুরুতর: আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তিনি মারা যান। প্রাইভেটকারের যাত্রীদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
চট্টগ্রাম বন্দরের উপ-সহকারী পুলিশ কমিশনার (এডিসি) নাজিম উদ্দিন জানান, পতেঙ্গা থেকে লালখান বাজার আসার পথে এ দুর্ঘটনা ঘটেছে। দ্রুতবেগে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৪ জনকে ইসলামী ব্যাংক হাসপাতালে ও একজনকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানায়, এর আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করার পর মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছিলেন। চলতি মাসে আরও দু’টি প্রাইভেটকার উল্টে ৮ জন আহত হয়েছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হয় না। এছাড়া গতিসীমা না মেনে দ্রুতবেগে গাড়ি চালানোর কারণেই হতাহতের ঘটনা বাড়ছে বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page