শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

নিষেধাজ্ঞা উঠল, সুন্দরগঞ্জ এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমান এর উপর থেকে, পুনরায় ফিরলেন আগের দায়িত্বে

আহসান হাবীব শেখ,গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রতিনিধি:

সুন্দরগঞ্জ এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমান এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে এবং পুনরায় তিনে আগের দায়িত্বেই বহাল রয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানের বিরুদ্ধে জারি করা ‘সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার’ পূর্বের নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে গাইবান্ধা জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) মোঃ রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সুন্দরগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে পূর্বের মতোই সংগঠনের সব সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অনুমতি প্রদান করা হলো। জেলা কমিটি জানায়, সংগঠনের কাঠামোকে আরও সুসমন্বিত, সক্রিয় ও গতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে নোটিশে আরও বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আজিজুর রহমান জিবিসি টিভিকে বলেন, ‘জেলা সমন্বয়ক কমিটির সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই এবং নোটিশ প্রত্যাহারের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের প্রতি আমার নিষ্ঠা ও দায়িত্ববোধ সবসময় অটুট ছিল, থাকবে। ভুল-বোঝাবুঝি দূর হলে সংগঠন আরও শক্তিশালী হয়। সুন্দরগঞ্জে এনসিপি’কে সুসংগঠিত ও গতিশীল করতে আগের চেয়েও বেশি আন্তরিকভাবে কাজ করব।’

এর আগে, গত ৯ সেপ্টেম্বর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুন্দরগঞ্জ উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে সবধরনের দলীয় কর্মকাণ্ড থেকে সাময়িক বিরত রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page