এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক যুগ্ম-মহাসচিব লায়ন আসলাম চৌধুরী (এফসিএ) কে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়ার দাবিতে চট্টগ্রামের প্রবেশদ্বার সিটি গেইট থেকে সীতাকুণ্ডের উত্তর শেষ প্রান্ত বড়দারোগা হাট পর্যন্ত ৩০ কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে শুরু হয়ে এ মানববন্ধন চলে দুপুর ১২ টা পর্যন্ত।
৩০ কিলোমিটার জুড়ে সড়কের বিভিন্ন স্পটে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও মহানগরীর ২টি ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবী করে বিভিন্ন স্লোগান দেন।
এবং দলের নের্তৃবৃন্দ আসলাম চৌধুরী কে মনোনয়ন দেয়ার বিষয়ে বক্তব্যে তাদের যৌক্তিকতা তুলে ধরেন।