এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীর জাকির হোসেন সড়ক এলাকা থেকে আবু বক্কর চৌধুরী (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
২০ নভেম্বর ( বৃহস্পতিবার) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু বক্কর চৌধুরী মৃত বোচন মিয়ার পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানায়, আবু বক্কর আওয়ামী টিকিটের পলাতক সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।
নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি গত বছরের জুলাই মাসে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় দায়ের করা হয়। গ্রেপ্তারের পর তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, ডিবি পুলিশের রাতের অভিযানে আবু বক্কর চৌধুরীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তিনি হত্যাচেষ্টা ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর মামলার এজাহারভুক্ত আসামি বলে ও জানান দেন ওসি জাহেদুল কবির।