এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে – ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা জানানো হয়েছে।
এতে পূর্বেকার
আহবায়কের দায়িত্বে থাকা মীরসরাইয়ের সাবেক ছাত্র নেতা ও পুরান ঢাকার সদরঘাটস্থ বিশিষ্ট পার্টস ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব খানকে সভাপতি এবং পূর্বে সদস্য সচিব এর দায়িত্ব পালন করে আসা, সাবেক ছাত্র নেতা ও ঢাকা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুজাহিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সাংগঠনিক সূত্র জানায়, গত ২১ নভেম্বর (শুক্রবআর) সন্ধ্যায় ঢাকার নয়াপল্টনস্থ শ্রাংগ্রিলা ইন রেস্তোরাঁয় ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের অপরাপর নের্তৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ওই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সভায় ফোরামের পুনর্গঠন ও বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় সংগঠনের করণীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা আকম জান্নাতুল করিম খোকন সভায় উপস্থিত থাকা সকলের জোরালো মতামতের প্রেক্ষিতে পূর্বেকার আহবায়ক কমিটি বিলুপ্ত করে আগামী দুই বৎসরের জন্য এ নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
মোঃ আইয়ুব খানকে সভাপতি এবং এডভোকেট মোহাম্মদ মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অপরাপর দায়িত্ব প্রাপ্তরআ হলেন- মোঃ আনোয়ার হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, এডভোকেট সরওয়ার নিজামী যুগ্ম সাধারণ সম্পাদক, আনিসুর রহমান রুবেলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা সহ ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ১০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ও ঘোষণা করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা আকম জান্নাতুল করিম খোকন ছাড়া ও উপদেষ্টা কমিটিতে রয়েছেন মেজর (অব:) মোহাম্মদ মোস্তফা, মেসবাহুন নবী, শাহীদুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, নাইমুল হাসান শিমুল, কর্ণেল (অব:) রাশেদ, আবু জাফর মোঃ ফেরদৌস, নাজমুল হক ও মোঃ শেখ শাহাদাত হোসেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি মোঃ আইয়ুব খান।
উপস্থাপনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম।
এ সময় উপদেষ্টাবৃন্দ ছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন রাহেল, জিএম কামরুল আলম, শেখ মনসুর আহমেদ শিপলু, শাহ রহমত উল্লাহ, প্রফেসর শামীমা ইসলাম মিথিলা, আয়কর আইনজীবী নজরুল ইসলাম, সাংবাদিক ফখরুল ইসলাম, সাংবাদিক শামসুদ্দিন শামস, একরামুল হক সেলিম, মিজানুর রহমান, এডভোকেট সরওয়ার নিজামী, এডভোকেট এমদাদ হোসেন রাসেল, আনিসুর রহমান রুবেল, মঈন উদ্দিন, মিজানুর রহমান, আনিসুর রহমান মাশু প্রমুখ।
মতবিনিময় সভায় নেত্রীবৃন্দ জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত থেকে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। এছাড়াও ভূমিকম্পের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনাসহ তারুণ্যের প্রতিক তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সংগঠনের গতিশীলতা আরো দ্বিগুণ বৃদ্ধির লক্ষ্যে করনিয় দিক্ নির্দেশনা মোতাবেক সবাই ঐক্যমতে পৌঁছান বলে ও সূত্র জানায়।