শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক হারিছুর রহমান শিপলুকে হত্যা চেষ্টার অভিযোগ, প্রতিপক্ষের বিরুদ্ধে

মোঃ মাসুম রানা,ঢাকা প্রতিনিধি:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক হারিছুর রহমান শিপলুকে(৩৫) হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার(২২ নভেম্বর) বিকাল ৫.০০ ঘটিকায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি সংলগ্ন এ হামলার ঘটনা ঘটে।স্থানীয়রা ঘটনার পরই আহত হারিছুর রহমান শিপলুকে আশংকাজনক অবস্থায় গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক হারিছুর রহমান শিপলু বাসন থানায় ৩ জনের নাম উল্লেখ সহ আরও ৭/৮ জনকে অজ্ঞাত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখিত অভিযুক্তরা হলেন- ১। মোঃ জাহাঙ্গীর আলম(৫৫),পিতা-সৈয়দ আলী শেখ ২। মোঃ আরিয়ান হোসেন(২৫),৩। মোঃ শাকিব ইসলাম,উভয় পিতা মোঃ জাহাঙ্গীর আলম সাং-কলেজপাড়া,থানা-বাসন,গাজীপুর মহানগর।

অভিযোগ সূত্রে জানা যায়,শনিবার আনুমানিক বিকাল ৫.০০ ঘটিকার সময় কিছু সংখ্যক লেবার দিয়ে বৈধ গ্যাস লাইনের জন্য সাংবাদিক শিপলু তার নিজ বসতবাড়ির দক্ষিণ পাশে রাস্তা সংলগ্ন ফাঁকা জায়গায় মাটি গর্ত করতে ছিল। এ সময় অভিযুক্তরা হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লেবারদের কে এলপাথারি মারপিট করতে শুরু করে।এরপর লেবারদের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। এসময় বাঁধা প্রদান করিলে,অভিযুক্তরা সাংবাদিক শিপলুকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।গালাগালি করতে নিষেধ করলে সাংবাদিক শিপলুকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলপাথারি মারপিট শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত আসামী জাহাঙ্গীর আলমের হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক শিপলুর মাথায় গুরুতর জখম করে।এরপর অভিযুক্ত ২নং আসামী আরিয়ান(২৫) হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ও ৩নং আসামী শাকিব(৩০) পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়,এসময় শিপলু চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

সাংবাদিক হারিছুর রহমান শিপলু জাতীয় দৈনিক সংবাদ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির এবং জাতীয় সাংবাদিক সংস্থার(গাজীপুর জেলা কমিটি) সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহিন খান বলেন,অভিযোগ পেয়েছি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।পরবর্তী আইন অনুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page