শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি কানাইঘাট উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা কান্দালা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, জামাল গতকাল দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে রাতে উপজেলার ভালুকমারা গ্রামে বাংলাদেশ সীমান্তের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। এর আগে জামালসহ কয়েকজন ভারত সীমান্তের ভেতরে চলে গিয়েছিলেন।

ওই সময় ভারতীয় খাসিয়ারা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে জামাল গুলিবিদ্ধ হন। পরে সঙ্গীরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামালকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page