শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের মীরসরাইয়ে ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হলো এক কিশোরী

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার রসুলপুর গ্রামে এক কিশোরী (১১) ধর্ষণের শিকার হয়েছে।

আনোয়ার (৩২) নামে স্থানীয় এক বখাটে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায় বলে সূত্র জানায়।
ধর্ষণকারী আনোয়ার মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
২৩ নভেম্বর (রবিবার) দুপুরের দিকে এক-ই ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে ভিকটিম এর পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কিশোরীর মামা অভিযোগ করে বলেন, আমার ভাগিনী দুপুরে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় লম্পট আনোয়ার সুযোগ বুঝে তাকে জোরপূর্বক জঙ্গলাবিষ্ট এলাকায় ধর্ষণ করে।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে লম্পট আনোয়ার পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি বলছে বলে জানান দেন তিনি।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত: চিকিৎসক ডাঃ ইসমাইল হোসেন বলেন, এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় । আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, কিশোরী ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page