শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি এয়ারগানসহ ৪০৫ রাউন্ড গুলি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলি ও দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ সিপিসি -১। রোববার উপজেলার নোয়াগাঁও গ্রামের একটি ইটভাটার পার্শ্ববর্তী ঝোপ থেকে এসব উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৯।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াগাঁও গ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনালী ইটভাটার পাশের ঝোঁপ থেকে দুটি বিদেশি এয়ারগান ও ৪০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলো সচল অবস্থায় ছিল।

এ বিষয়ে ‌র‍্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. নুরনবী বলেন, ডাকাতির উদ্দেশ্যে এসব এয়ারগানগুলো ব্যবহার করা হয়ে থাকে। গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে র‍্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page