ইসমাইল খান নিয়াজ, সিলেট প্রতিনিধি:
শাহেনা আক্তার সিলেটের গোয়াইনঘাট উপজেলার লুনী গ্রামের মৃত হোসাইন আহমদ’র মেয়ে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. তরিকুল ইসলাম জানান, ২০২৩ সালে ৩লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে ১৩৮ ধারায় বিজ্ঞ আদালত ১বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন শাহেনা আক্তারকে।
তখন থেকে তিনি পালিয়ে যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. তরিকুল ইসলাম আরো বলেন, তাকে গ্রেফতার করতে বিজ্ঞ আদালত থেকে নির্দেশ দেয়া হয়। ওই নির্দেশ আসার পর থেকে পুলিশের কয়েকটি দল তাকে তথ্য প্রযুক্তিসহ বিভিন্নভাবে গ্রেফতার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।