শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

জেলা যুবদলের সহ সম্পাদক জিপসনের বিরুদ্ধে বিকৃত বক্তব্যের আলোকে কেন্দ্রীয় দপ্তর থেকে কারণ দর্শানোর নোটিশ

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের অধিবাসী ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন অবশেষে যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রশ্নবিদ্ধ কারণ দর্শানোর নোটিশ খেয়ে গেলো!?
সম্প্রতি তার নিজ গ্রাম এলাকা উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গনকছড়া গ্রামে ‘ধানের শীষ’ প্রতীক এর সমর্থনে আয়োজিত একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে আগামী নির্বাচন সম্পর্কে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক্ নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
তার প্রদত্ত বক্তব্যটি যেমন ছিলো না তেমন ভাবে উপস্থাপন করা হয়েছে নিউজ ২৪ চ্যানেল এমন অভিযোগ করেন তিনি।এবং অতি উৎসাহি কিছু ব্যাক্তি বিশেষ তার ওই বক্তব্য নিউজ ২৪ চ্যানেল এর আদতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ও পোষ্ট দিতে থাকে। এতে যুবদল কেন্দ্রীয় কমিটির দায়িত্ববান নেতাদের দৃষ্টিতে ও পড়ে যায় তা। আর তাতে দলের ভাবমূর্তি রক্ষা কল্পে ওই যুবদল নেতা (চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক) ইফতেখার মাহমুদ জিপসনকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
অবশ্য, তার বক্তব্য বিকৃত করার আলোকে সে নিজেই তাৎক্ষণিক প্রতিবাদ স্বরূপ পোষ্ট দিয়ে তা অস্বীকার করে বলেছেন- এমন বক্তব্য আমি দেইনি। তথাপি, আমার বক্তব্য বিকৃত করে চ্যানেল ২৪ নিউজ এ দেয়া হয়েছে। আর সুযোগ সন্ধানীরা তা পুঁজি করে আমার রাজনৈতিক নের্তৃত্ব এবং সামাজিক ও ব্যাক্তি মর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টা স্বরূপ এমন গর্হিত কাজ করে চলেছে। যুবদল নেতা ইফতেখার মাহমুদ জিপসন বলেন- বিষয়টি আমার প্রদত্ত বক্তব্যে ছিলো না। তথাপি, যেহেতু কেন্দ্রীয় কমিটি আমার নামে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করে স্বশরীরে উপস্থিত হয়ে এর ব্যাক্ষা দেয়ার জন্য বলা হয়েছে সেহেতু আমি সম্পূর্ণ নির্দোষ হিসেবে যথা সময়ে স্বশরীরে কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত হয়ে এর ব্যাক্ষা দিয়ে আসবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page