শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

খুলনায় আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা

খুলনায় প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে দুর্বৃত্তদের হামলায় রাজেন ওরফে রাজন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে হাসিব ( ৩১) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুর পৌঁনে ১টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

নিহত ফজলে রাব্বি রাজন রূপসা উপজেলার রাগমারা গ্রামের এজাজের ছেলে। আহত হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নাফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌঁনে ১টার দিকে আদালতে হাজিরা দিয়ে রাজন ও হাসিব আদালতের প্রধান ফটকের সামনে একটি মোটরসাইকেলে বসেছিলেন। এ সময় ৪-৫টি মোটরসাইকেলে আসা ৬-৭ জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুইজনকে জখম করে দ্রুত পালিয়ে যায়। এতে রাজন ঘটনাস্থলেই মারা যান, আর হাসিব গুরুতর আহত হন।
নিহত রাজনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘটনার পর থেকে আহত হাসিবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার লাশ এখনও উদ্ধার করা যায়নি। পুলিশের সন্দেহ, পরিবারের লোকজনই দ্রুত লাশ সরিয়ে ফেলেছে।

হাসিবের সন্ধানে পুলিশের অভিযান চলছে। তাকে উদ্ধারে শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিক ধারণা, শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গ্রেনেড বাবু’র সহযোগীরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page