শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

জেনেভা ক্যাম্পে ইয়াবা দিতে এসে ধরা ৪ রোহিঙ্গা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ইয়াবা দিতে আসা চার রোহিঙ্গাকে আটক করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। এ সময় তাদের পেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে জেনেভা ক্যাম্প-সংলগ্ন মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—সাদেক , রমজান, সৈয়দ নুর ও নাসির উদ্দিন ।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

তিনি বলেন, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিশেষ কৌশলে ইয়াবা বহন করে জেনেভা ক্যাম্প এলাকায় প্রবেশ করার চেষ্টা করেন চার রোহিঙ্গা যুবক।

অভিযানে সন্দেহজনক ওই চার যুবককে আটক করলে তারা পেটের ভেতরে ইয়াবা লুকানোর বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এক্সরে করানো হলে চিকিৎসকরা পেটের ভেতর বস্তু শনাক্ত করেন। এরপর চিকিৎসকের সহায়তায় তাদের পায়ুপথ দিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা বের করা হয়।

তিনি আরও বলেন, এই ইয়াবা তারা কার কাছে ডেলিভারি দিতে এসেছিলেন, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত চার রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page