কামাল উদ্দিন জয়,কক্সবাজার প্রতিনিধি:
অদ্য ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার, জনাব এ,এন,এম,সাজেদুর রহমান মহোদয় পুলিশ লাইন্স কক্সবাজারের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস, ব্যারাক, পুলিশ লাইন্স ও মসজিদ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব আবু সাঈদ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কক্সবাজার, জনাব নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ অত্র জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সহ অন্যান্য কর্মকর্তারা।
নিউ সরকারের জনবান্ধব পুলিশিং জোরদারের অংশ হিসেবে এই পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি