শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক্টরের চাপায় তিন নারী নিহত

কুমিল্লার তিতাসে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক্টরের চাপায় তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের চর রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওই এলাকার শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। নিহতদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার ছিলেন তাদের ভাগিনা-বউ।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, দুপুরে কড়িকান্দি গ্রামের এক শিশুসহ তিন নারী গোসল করতে যান। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দিগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে গোসলের ঘাটে থাকা তিন নারী ঘটনাস্থলেই নিহত হন।এ ঘটনায় একটি শিশু আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনাস্থল থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page