এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আরও চারটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় সেখানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
যারা মনোনয়ন পেলেন চট্টগ্রামের চার আসনে তারা হলেন-চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা) আসনে মোস্তফা কামাল পাশা ও চট্টগ্রাম-৬ (রাউজান উপজেলা) আসনে গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ (চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫,১৬,১৭,১৮,১৯,২০,২১,২২,২৩, ৩১,৩২,৩৩,৩৪ ও ৩৫ নং ওয়ার্ড) আসনে মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়ায় নাজমুল মোস্তফা আমীনের নাম ঘোষণা করা হয়েছে।
একই সাথে এদিন সারাদেশে আরও ৩২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
চট্টগ্রাম ছাড়া বাকি আসনগুলো হলো- ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২ এবং কক্সবাজার-২।
এর আগে গত ১৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিলো দলটি।