এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম এর প্রথম জানাজা ১০ ডিসেম্বর
(বুধবার) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়াহ আখতার, উপ-উপাচার্য ড. কামাল উদ্দীন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মরহুম ছাত্রদল নেতা র দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি হাটহাজারীতে অনুষ্ঠিত হওয়ার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ।
উল্লখ্য, গত ৬ ডিসেম্বর রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন চৌধুরী (৪১)।
এ সময় তার সাথে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ গুরুতর আহত হন।
মারাত্মক আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি তিন দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ।
ছাত্রদল নেতা আরিফ এর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।