আহসান হাবীব শেখ, সুন্দরগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা ইফফাত জাহান তুলি কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
এসময় তিনি নবাগত ইউএনও’র সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেন এবং সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
নবাগত ইউএনও ধন্যবাদ জানিয়ে সুন্দরগঞ্জ উপজেলাকে আরও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।