শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যে পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনী আগের নির্বাচনগুলোতে দেওয়া হয়েছিল, এবার তার চেয়ে আরো অনেক বেশি দেওয়া হবে। নির্বাচন নির্ভর করে জনগণের ওপরে, যারা ভোটার তারা।
ভোটাররা যত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে যাবে, সেসময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবারই সহযোগিতায় একটা নির্বাচন। এরপর সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এসময় তিনি সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান।
যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো আত্মীয়-স্বজন বা তিনি নিজেও কোনো অনিয়ম করেন তা লেখার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page