শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

উসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ।

শুক্রবার সন্ধ্যায় বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে গিয়ে সমাবেশ ও দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুলতান নাঈম। সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির প্রতিনিধি কাজী রিফাত, আবু বকর সিদ্দিক ও তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা শরীফ উসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসরাফিল। এসময় আহত শরীফ উসমান হাদির দ্রুত সুস্থতা এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page