শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতের সাবেক আমীর তাওহিদুলের আয়োজনে পাহাড়ে ভোজন বিলাস

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা তাওহিদুল হকের উদ্যোগে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে ভোজন বিলাস’র আয়োজন করা হয়।

এতে নিজের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড় হাজার লোকের ভূরিভোজে অংশ নেন।
সূত্র জানায়, ১৩ ডিসেম্বর (শনিবার) দুপুরে সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে ওই ভোজন বিলাসে দলীয় ও নির্দলীয় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা সংরক্ষণ অধিকার পরিষদের (সিআরবি) সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরীর ওই মহাদ্যোগ সাধন করেন।
এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, পৌরসভা আমীর হাফেজ আলী আকবর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সহ- সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি এম, হেদায়েত, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিকিউর সিটি শপিং সেন্টারের পরিচালক আক্তার হোসেন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুব শক্তি (এনসিপি) তানজিদ রহমান, চট্টগ্রাম উত্তর জেলা এনসিপি’র যুগ্ন সমন্বয়কারী রুবেল আনসারী সহ সীতাকুণ্ডের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আয়োজন কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্ব রত: সদস্যবৃন্দ।
এর ফাঁকে মোঃ জামিলের পরিচালনায় অনুষ্ঠানের আয়োজনকারী মাওলানা তাওহিদুল হক চৌধুরী ও জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page