এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বুজুর্গ উমেদনগর গ্রামের ইয়াছিন হাজী বাড়ির র্যাবের উপ-পরিদর্শক আবদুর রহিম সুমন ও তার ভাই ব্যাংকার আজিমুল হোসেন মামুনের ঘরে গতকারাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এ সময় চোরদ্ধয় আলমারি ও শোকেচের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূ্ল্যবান জিনিস পত্র লুট করে নিয়ে যায়।
চাকুরির সুবাদে ভুক্তভোগী দু’জন- ই বাইরে রয়েছেন।
আর সেই সুবাদে বাড়িতে থাকা অন্যান্যদের অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের জিনিসাধি লুটে নিয়ে যায়।
এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্র জানায়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ টি পৌরসভা এলাকায় প্রতি নিয়ত: চুরি-ডাকাতির ঘটনায় মানুষজন ভীতসন্ত্রস্ত সহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে একাধিক মাধ্যম থেকে জানা গেছে।