শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

হাদির মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক

গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হলে বিদেশে নেওয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
ডা. মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এ ছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে।

তিনি জানান, মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে ফুসফুস আগের মতোই অপরিবর্তিত অবস্থায় রয়েছে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তনালিগুলোর পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে।
বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের কয়েকটি হাসপাতালে কেস সামারি পরিবারের পক্ষ থেকে পাঠানো হয়েছে। যেসব হাসপাতাল এ বিষয়ে সাড়া দেবে, তার ভিত্তিতে পরিবার সিদ্ধান্ত নেবে কোন হাসপাতালে তাকে নেওয়া হবে। তবে এখনো ওই হাসপাতালগুলো সেভাবে সাড়া দেয়নি, তারা কেস সামারি বিশ্লেষণ করছে বলে ধারণা করা হচ্ছে।

হাদির জিসিএসের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘জিসিএস তার এখনও তিনই আছে। অপারেশনের আগে, অপারেশনের সময় এবং এখন—তিন ক্ষেত্রেই একই পর্যায়ে রয়েছে।’

এ ছাড়া শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের কিছু অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে অভিযান চালাচ্ছে ডিএমপি। এরই মধ্যে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page