এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের
চিনকী আস্তানা এলাকার উত্তর সোনা পাহাড় বেপারি বাড়ির হেলাল উদ্দিন তার চাচা আবুল কালামকে পাথর দিয়ে থেতলে খুন করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়- ১৫ ডিসেম্বর (সোমবার) দুপুরের দিকে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে চাচা-ভাতিজার মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজিত ভাতিজা হেলাল উদ্দিন তার চাচা আবুল কালামকে পাথর দিয়ে আঘাত করতে থাকে। এ সময় তার আত্মচিৎকারে তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসাদের ও খুন করা হবে বলে হুংকার দিতে থাকলে প্রাণভয়ে কেউ এগিয়ে আসতে পারেনি। এর ফাঁকে হেলাল চাচা কালামকে উপর্যুপরি পাথর দিয়ে থেতলে খুন করে বলে প্রত্যেকদর্শিরা সাংবাদিকদের জানান। খবর পেয়ে স্থানীয় জোরারগঞ্জ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত অবহিত হন্।
একটি সূত্র জানায়- চাচাকে পাথর দিয়ে থেতলে খুন করা ব্যাক্তি হেলাল উদ্দিন জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত।
এ রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্বে পাওয়া সংবাদে জানা গেছে, এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।