শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত

দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত অনুপ্রবেশকারীদের ঠেকাতে পাকিস্তান সীমান্তের ৯৩ শতাংশ এলাকা এবং বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া বসিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
গতকাল মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।

প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে ২ হাজার ২৮৯ দশমিক ৬৬ কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। মঙ্গলবার লোকসভা অধিবেশনে নিত্যানন্দ রায় জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তান সীমান্তের ২ হাজার ১৩৫ দশমিক ১৩৬ কিলোমিটার  এবং বাংলাদেশ সীমান্তের ৩ হাজার ২৩৯ দশমিক ৯২ কিলোমিটার  এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছে।
লোকসভা অধিবেশনে নিত্যানন্দ রায় আরও বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের যে ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, সেখানেও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ৯ দশমকি ২১৪ কিলোমিটার এলাকায় বেড়া বসানোর কাজ শেষও হয়েছে।

লোকসভা অধিবেশনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে অনুপ্রবেশকারীদের ঠেকানো এবং জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page