শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এর মানবিক উদ্যোগ

দেওয়ান শামীম আল মামুন:

শ্বশুরের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে একজন এতিমের আজীবন ভরণপোষণের দায়িত্ব গ্রহণ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমানের শ্বশুর, মরহুম ইসমাইল মিয়ার রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানী ঢাকার মিরপুর-১১ বাউনিয়াবাঁধ বাইতুল জান্নাত মাদানী জামে মসজিদ ও নূরে-মদিনা মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।

অনুষ্ঠানে মরহুম ইসমাইল মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খান সেলিম রহমান বলেন,
“ইসলাম আমাদেরকে মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। একজন মানুষ হিসেবে এবং একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি—মানবসেবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম।”

তিনি আরও বলেন,
“মরহুম ইসমাইল মিয়া একজন সৎ ও পরহেজগার মানুষ ছিলেন। তাঁর রূহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমি একজন এতিম শিশুর আজীবন ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করছি। এই উদ্যোগ যেন অন্যদেরকেও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে—এটাই আমার প্রত্যাশা।”

অনুষ্ঠানের একপর্যায়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে খান সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে একজন এতিম শিশুর আজীবন ভরণপোষণের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। তাঁর এই মহৎ উদ্যোগে উপস্থিত আলেম-ওলামা, শিক্ষক ও মুসল্লিবৃন্দ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান,
মসজিদ ও মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালাহউদ্দিন,
প্রিন্সিপাল মুফতি নাজিমুদ্দিন,
খতিব ও মুদাররিস হাফেজ মাওলানা আব্দুল মোতালেব হুযাইফা,
ইমাম ও মুদাররিস হাফেজ মোঃ ইমাম হাসান,
মুয়াজ্জিন ও মুদাররিস ক্বারি রিয়াজুল ইসলাম,
মুদাররিস ক্বারি মাসউদুর রহমান,
মুদাররিস মাওলানা মিলাদ হোসাইন,
খাদেম মাওলানা আব্দুল লতিফ,
মুদাররিস মোঃ আলমগীর হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় মাদরাসার মোট ৯ জন শিক্ষক, বাবুর্চি এবং ৪৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে মরহুম ইসমাইল মিয়ার জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয় এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

একপর্যায়ে মাদরাসার শিক্ষকদের পক্ষ থেকে এতিম ও অসহায় শিক্ষার্থীদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page