শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বিজয় দিবসে ডিসপ্লে প্রতিযোগিতায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম স্থান

মো: মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধ :

মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এসব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য প্যারেড ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লে প্রতিযোগিতায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে তিনদিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে, যা আগামী ১৮ ডিসেম্বর শেষ হবে। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page