শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সুন্দরগঞ্জে টাকা দিয়ে নারীদের এনে জাপার বিজয় র‍্যালি, ভিডিও ভাইরাল

গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান বিজয় দিবসে লোকসংখ্যা বেশি দেখাতে টাকার বিনিময়ে ভাড়াটে নারী এনে বিজয় র‍্যালি করেছে জাতীয় পার্টি । পরে জাপা কার্যালয়ে র‍্যালিতে অংশ নেওয়াদের সঙ্গে টাকা নিয়ে বিতর্কে জড়িয়েছেন এক নেতা।

মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন করতে উপজেলা বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের মতো উপজেলা জাতীয় পার্টিও তার বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে আয়োজন করে বিজয় র‍্যালির।

বেলা পৌনে ১২টার দিকে উপজেলা জাতীয় পার্টি কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে। পরে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। কিন্তু মঙ্গলবার দুপুর ২টার দিকে র‍্যালিতে অংশগ্রহণকারীদের সঙ্গে এক জাপা নেতার টাকা ভাগাভাগি নিয়ে বিতর্কের ১৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে শোনা যায়, আরও এক হাজার টাকার দাবি করছেন কেউ। তার উত্তরে ওই নেতা বলছেন, আমি বলছিলাম, মহিলা ৬০ জন দিবেন ৬ হাজার টাকা দেব। কিন্তু ৬০ জন পাচ্ছি না, আমরা ৫ হাজার দিতে চাইলাম তাদের। এতে হইচই করতে দেখা যায়, র‍্যালিতে অংশ নেওয়া নারীদের। আর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page